ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প শুরু

প্রমোদ কুমার মুৎসুদ্দী,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৬:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 194

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আজ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে চক্ষু পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ এবং ছানি রোগীদের জন্য স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ রোগীদের জন্য চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে।

আয়োজকরা জানান, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম এবং বিভিন্ন রোটারি ক্লাবের সহযোগিতায় এই সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবার সীমিত সুযোগ বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

স্থানীয়দের মতে, এমন ক্যাম্প পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত এ ধরনের উদ্যোগ বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প শুরু

সর্বশেষ আপডেট ০৬:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬