ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বাংলাদেশ স্কাউটের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ১২:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 155

পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য উপলব্ধি করে দীঘিনালা উপজেলা বাংলাদেশ স্কাউট উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা সেমিনার কক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ, ওসি ইকবাল বাহার, সাধারণ সম্পাদক আক্কাস আলী, এনসিপির সভাপতি প্রমোদ মুৎসুদ্দী, প্রেসক্লাবের সভাপতি মোঃ আল আমিন ও সোহেল রানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বাংলাদেশ স্কাউটের ইফতার ও দোয়া মাহফিল

সর্বশেষ আপডেট ১২:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬