দিল্লিতে নেওয়া হলো শহীদ শরিফ ওসমান হাদি হত্যার মূল দুই আসামি

- সর্বশেষ আপডেট ০৮:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 188
কলকাতা থেকে দিল্লি, ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে গেছে, যেখানে তাঁরা বিশেষ আদালতের সামনে হাজির হবেন।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সহযোগী আলমগীর হোসেন পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতের মাধ্যমে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)-এর হেফাজতে চলে যান।
সোমবার রাতে তাঁরা ট্রানজিট রিমান্ডে দিল্লি পৌঁছান এবং সেখানে এনআইএ-এর বিশেষ আদালতে হাজির করা হবে।
উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে এনআইএ ফয়সাল ও আলমগীরকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করলে তা মঞ্জুর করা হয়। আদালতের অনুমতি সাপেক্ষে গোয়েন্দারা তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য দিকগুলো খতিয়ে দেখার জন্য।
৮ মার্চ ফয়সাল ও আলমগীরকে বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) আটক করেছিল। রিমান্ড শেষে আদালত দুজনকে ১২ দিনের জন্য কারা হেফাজতে রাখার নির্দেশ দেন। হাজিরির পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফয়সাল দাবি করেন, ‘আমি এই কাজ করিনি, এসবের সঙ্গে যুক্ত ছিলাম না।’
শহীদ শরিফ ওসমান হাদিকে গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবর্ষণের মাধ্যমে হত্যা করা হয়েছিল। পুলিশি তদন্তে আসে তথ্য, যে মোটরসাইকেলে হামলা চালানো হয়েছিল, তাতে ফয়সাল ও আলমগীর ছিলেন।
































