ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে খলিলুর, জোরদারের ইঙ্গিত দ্বিপাক্ষিক সম্পর্কে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 97

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি পৌঁছেছেন। মঙ্গলবার রাতে পৌঁছানোর পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় ভারতীয় কর্তৃপক্ষ।

এর আগে বিকেলে তারা ঢাকা থেকে রওনা হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে জানায়, সফরটি দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ তৈরি করতে পারে।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বাংলাদেশ–ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবং মানুষের বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে। দিল্লি সফর সেই ভিত্তিকে আরও শক্ত করতে সহায়ক হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ–মিয়ানমার শাখার যুগ্মসচিব বি শ্যাম তাদের স্বাগত জানান। সফরসূচি অনুযায়ী, বুধবার খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীদের সঙ্গেও তার আলোচনা নির্ধারিত আছে।

এই বৈঠকগুলোতে বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তি নবায়ন, সীমান্ত পরিস্থিতি এবং ভিসা ইস্যুসহ বেশ কিছু স্পর্শকাতর বিষয় আলোচনায় আসতে পারে। একই সঙ্গে প্রত্যর্পণ, পলাতক আসামি, এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থনের বিষয়ও আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লি সফর শেষে ৯ এপ্রিল মরিশাসগামী ফ্লাইটে একসঙ্গে যাত্রা করবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক বৈঠকের বাইরে এই যাত্রাপথে আরও খোলামেলা আলোচনা হতে পারে—এমন সম্ভাবনাও কূটনৈতিক মহলে আলোচিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লিতে খলিলুর, জোরদারের ইঙ্গিত দ্বিপাক্ষিক সম্পর্কে

সর্বশেষ আপডেট ১০:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬