শিরোনাম
দাম বাড়লো এলপি গ্যাসের
অর্থনৈতিক প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 124
১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। আগে এর দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট ২০২৬ মাসের জন্য আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয় বিবেচনায় এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য (মূসকসহ) ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকায় দাঁড়িয়েছে।
বিইআরসি আরও জানিয়েছে, নতুন এ মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী মূল্য ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।





















