দলীয় প্রতীকেই কি ফিরছে স্থানীয় নির্বাচন?

- সর্বশেষ আপডেট ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 163
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সেই বহুল আলোচিত প্রশ্নের চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, “ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট।”
বর্তমানে সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্বে থাকলে জনগণের সেবা আরও উন্নত হবে বলে তারা মনে করেন। দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না—এ বিষয়ে সংসদ অধিবেশনেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে রাজনৈতিক প্রশাসকরা সরকারি কর্মকর্তাদের তুলনায় সিটি করপোরেশনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।































