শিরোনাম
তেলের মজুদ আছে, চাহিদা বাড়ায় সংকট: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 108
দেশে তেলের ঘাটতি নয়, বরং হঠাৎ বাড়তি চাহিদাই সংকটের মূল কারণ—এমনটাই বলছেন জ্বালানি মন্ত্রণালয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে ঈদের পর হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে, যা অনেকেই সংকট হিসেবে দেখছেন।
মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, সরবরাহের ধারা আগের মতোই আছে, কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। তার ভাষায়, এই ধরনের পরিস্থিতি ‘স্বাভাবিক’—চাহিদা বাড়লে কিছুটা চাপ তৈরি হবেই।
মন্ত্রী জনগণকে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জানান। তার মতে, অযথা মজুতের প্রবণতা না থাকলে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং সবাই প্রয়োজনমতো তেল পাবেন।
তেলের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা, তবে সরকার এখনো দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।































