ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার পক্ষে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 150

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সরকার তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপান কনসোর্টিয়ামকে দায়িত্ব দিতে চায় বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনার পর মন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু হবে। ওপেন টেন্ডারের প্রয়োজন নেই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আরও আলোচনার পরে নেওয়া হবে।

২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধন হলেও অপারেটর নিয়োগ ব্যর্থতার কারণে ২২ হাজার কোটি টাকার প্রকল্পটি তিন বছর ধরে স্থবির।

১৫ বছরের জন্য জাপান পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা ভেস্তে যায়। বর্তমান সরকার ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। সোমবার (৬ এপ্রিল) নতুন বৈঠক অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার পক্ষে সরকার

সর্বশেষ আপডেট ০৮:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬