তানজিদের ব্যাটিং তাণ্ডব, ৭৬ রানে থামল ঝড়
- সর্বশেষ আপডেট ০৬:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 7
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের ইনিংসে আক্রমণাত্মক শুরু এনে দেন ওপেনার তানজিদ হাসান তামিম।
শুরু থেকেই দাপুটে ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে তিনি ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও বড় ইনিংসে রূপ দিতে পারেননি তিনি, থেমে যান সাজঘরে ফেরার মাধ্যমে।
তানজিদের বিদায়ের পর দ্রুতই ব্যাটিংয়ে নামেন লিটন কুমার দাস, কিন্তু তিনিও সুবিধা করতে পারেননি। ১১ বলে ৭ রান করে ফিরে গেলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়।
এর আগে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশ, যেখানে নাহিদ রানা ৫ উইকেট নিয়ে মূল ভূমিকা রাখেন।
সহজ লক্ষ্য তাড়ায় শুরুতে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দ্রুত ফিরে গেলেও তানজিদ ও নাজমুল হোসেন শান্ত ১২০ রানের জুটি গড়ে ম্যাচে নিয়ন্ত্রণ আনেন। তানজিদের ঝড়ো ইনিংসই মূলত বাংলাদেশের জয়কে সহজ পথে এগিয়ে দেয়।































