ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ করল ডিএমপি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 60

পবিত্র আশুরা উদ্‌যাপন এবং তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে ঢাকা মহানগরীতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি ধাতব ও ধারালো অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে দেখা গেছে, এই মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, তরবারি বা লাঠিসোটা নিয়ে অংশগ্রহণ করেন, যা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ড ধর্মপ্রাণ নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির পাশাপাশি জননিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহররম মাসে পবিত্র আশুরা পালনকালে কিছু এলাকায় আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা এই শোকাবহ দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ থাকবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ করল ডিএমপি

সর্বশেষ আপডেট ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬