শিরোনাম
ঢাবির শহীদুল্লাহ হলে শিবির-ছাত্রদল মুখোমুখি, উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়
- সর্বশেষ আপডেট ০৮:৪২:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 10
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হল প্রাঙ্গণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অভিযোগ করেছে, শহীদুল্লাহ হলের প্রভোস্ট কার্যালয়ে ঢুকে ছাত্রশিবির ও হল সংসদের নেতাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রশিবির।
অন্যদিকে, এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা কর্মসূচির ঘোষণা পাওয়া যায়নি।
































