ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 140

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। অনলাইনে আবেদন চলবে ২০ জুন পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসে, আর প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে শিক্ষার্থী ভর্তি করবে। বুধবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ফল প্রকাশ করা হবে পর্যায়ক্রমে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ফল ১৪ জুলাই এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল ২০ জুলাই প্রকাশের কথা রয়েছে।

শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

সর্বশেষ আপডেট ০৩:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬