থানায় সাধারণ ডায়েরি
ঢাকা পেপার্সের কর্মকর্তাদের ফেসবুকে প্রাণনাশের হুমকি

- সর্বশেষ আপডেট ০৬:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 163
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা পেপার্সের এক নারী কর্মকর্তার পক্ষ থেকে জিডি করা হয়েছে। গত ২ অক্টোবর ২০২৬ গুলশান থানায় সাধারণ ডায়েরিটি (জিডি) করা হয়।
জিডি সূত্রে জানা যায়, ফেরদৌস আরা খানম (৪৬) ঢাকা পেপার্সের হেড অব এইচআর হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বুধবার ফেসবুকে ঢাকা পেপার্সের একটি কনটেন্টের নিচে কমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, একটি ফেসবুক পোস্টের কমেন্টে লেখা হয়; ‘Why are you hiding in a rat hole? If you have the courage, walk around like a normal person. And you will have the courage, you are all the dogs of India. And how long have you been here? We know about all your affairs. What are you doing we know everything. But there is good news for you. You will be in our hands in a few days. After that, you will not be able to imagine what we will do to you.’
জিডিতে আরও উল্লেখ করা হয়, একই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঢাকা পেপার্সের আরও দুটি কনটেন্টের নিচেও হুমকিসূচক মন্তব্য করা হয়েছে। এসব মন্তব্যে প্রতিষ্ঠানটির কর্মীদের জীবন ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী জানান, বিষয়টি নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে হুমকিদাতার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। হুমকির কারণে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জিডি করেছেন।
জিডিতে ঢাকা পেপার্সের অফিসের ঠিকানা, সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট ও কমেন্টের লিংক এবং হুমকিদাতার ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংযুক্ত করা হয়েছে।



































