ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 7

ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বুধবার (২৯ জুলাই) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ আপডেট ১২:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬