ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 61

কৃষি খাতে সেচ নিশ্চিত করতে এবং শহর-গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জাতীয়: দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে ঢাকায় সীমিত আকারে লোডশেডিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে জানান, গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে।

সর্বশেষ হিসেবে প্রায় ১৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ মেগাওয়াটের কিছু বেশি, ফলে লোডশেডিং করতে হচ্ছে।

এর অংশ হিসেবে ঢাকায় প্রাথমিকভাবে প্রায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি সমন্বয়ের জন্য পরীক্ষামূলক লোডশেডিং করা হবে।

এছাড়া গ্যাস সংকটও বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন ও বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬