ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ঝুম বৃষ্টি, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 97

রাজধানীতে সকাল থেকেই শুরু ঝুম বৃষ্টি। এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। দীর্ঘদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তি মিললেও, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের জন্য এই বৃষ্টি বড় বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে।

গণপরিবহন সংকটে অনেককে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। যানজটের কারণে স্থবির হয়ে পড়ে শহরের মূল সড়কগুলো। ফলে সময়মতো গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ​আগামী কয়েক দিন দেশের সব বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আজ সকালে রাজধানীতে তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। তবে বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকায় ঝুম বৃষ্টি, চরম ভোগান্তি

সর্বশেষ আপডেট ১২:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬