ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু দমনে তিন মাসের অভিযান শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

ডেঙ্গু

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গু দমনে তিন মাসের অভিযান শুরু শনিবার

সর্বশেষ আপডেট ০৩:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬