ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমের দামে স্বস্তি, অপরিবর্তিত মাছ-মাংস

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 226

নিত্যপণ্যের বাজার

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে মাছ, মুরগি ও মাংসের দামে তেমন কোনো পরিবর্তন আসেনি। আগের দামেই এসব পণ্য বিক্রি হচ্ছে। তবে ডজনপ্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

মাছের বাজারে কিছু মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। আবার কোনো কোনো মাছের দাম কমেছে ১০ থেকে ২০ টাকা।

বাজারে পুকুরে চাষ করা পাঙাশ মাছ প্রতি কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ির দাম ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি। এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৬০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ২৬০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। মাঝারি আকারের রুই মিলছে ২৭০ থেকে ৩৫০ টাকায়।

অন্যদিকে, রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।

রায়ের বাজারের ক্রেতা সোহাগ আব্দুল্লাহ বলেন, ‘মাছ, মুরগি ও মাংসের দাম আগের অবস্থাতেই আছে। বিশেষ করে মধ্যবিত্তদের জন্য পাঙাশ ও তেলাপিয়াও এখন ব্যয়বহুল। এসব মাছ কিনতে কেজিপ্রতি কমপক্ষে ২৩০ টাকা লাগছে।’

মাছ বিক্রেতা জাহিদুল বলেন, ‘মাছের দাম সব সময় এক থাকে না। সকালে এক দাম থাকলেও বিকেলে তা বদলে যায়। মাছের সরবরাহ, ক্রেতা ও আবহাওয়ার ওপর দাম নির্ভর করে।’

এদিকে, বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া সোনালি মুরগি প্রতি কেজি ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং হাইব্রিড বা কালারবার্ড সোনালি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস এলাকাভেদে ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতা জামিল হোসেন বলেন, ‘গত সপ্তাহের মতো এ সপ্তাহেও ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম আগে ৩১০ টাকা ছিল, এখনও একই দামে বিক্রি হচ্ছে।’

তবে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ১০ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এক ডজনের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা।

ডিম ব্যবসায়ী মারুফ জানান, ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা কমেছে। শুক্রবার সাদা ব্রয়লার ডিম ১৪০ টাকা এবং বাদামি ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিমের দামে স্বস্তি, অপরিবর্তিত মাছ-মাংস

সর্বশেষ আপডেট ১২:৫৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬