ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
‘পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’

ট্রাম্পেকে নিয়ে শান্তিতে নোবেলজয়ীর রসিকতা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 10

নাভি পিল্লেই

আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে অবদানের জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লে রসিকতা করে বলেছেন, উপস্থিত লোকজন যদি তাকে আরও বেশি করতালি দেন, তাহলে তিনি পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারেন।

নোবেল পুরস্কার ঘোষণার পর জার্মানির নুরেমবার্গে পিল্লেকে করতালি দিয়ে অভিনন্দন জানান উপস্থিত ব্যক্তিরা। এ সময়ের একটি ভিডিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন। ভিডিওতে পিল্লেকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি আরেকটু বেশি করতালি দেন, তাহলে আমি এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি।’

পুরস্কার পাওয়ার খবর শুনে তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, এটি নিশ্চয়ই কোনো রসিকতা। ৮৫ বছর বয়সী পিল্লে বলেন, ‘একজন আইনজীবী ও বিচারক হিসেবে আমি এখনো বিষয়টি যাচাই করে নিতে চাই।’ খবরটি সত্য কি না, তা নিশ্চিত হতে চেয়েছিলেন তিনি।

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে নিজের কাজের কথাও উল্লেখ করেন পিল্লে। এই কমিশন জাতিসংঘের হয়ে বক্তব্য দেয় না। গত বছর কমিশনটি এক প্রতিবেদনে বলেছিল, গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে।

পিল্লে বলেন, ‘আমি সর্বশেষ যে কাজটি করেছি, তা হলো গাজা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা। সেখানে যা ঘটছে, তাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই প্রতিবেদনের পর মানুষের অন্যতম প্রধান প্রতিক্রিয়া ছিল আমার সাহসের প্রশংসা করা। আপনারা বুঝতেই পারছেন, এতে আমি কতটা বিস্মিত হয়েছিলাম। সত্য কথা বলার জন্য সাহসের প্রয়োজন হবে কেন?’

নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে দেওয়া হয় একটি স্বর্ণপদক, একটি সনদ এবং ১২ লাখ মার্কিন ডলারের অর্থমূল্য।

আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পিল্লের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডিশ উদ্ভাবক ও দানশীল ব্যক্তিত্ব আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দিনেই পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’

ট্রাম্পেকে নিয়ে শান্তিতে নোবেলজয়ীর রসিকতা

সর্বশেষ আপডেট ০৭:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬