ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী: উদ্বোধন করলেন কৃষক কার্ড

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 63

কৃষক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখের উৎসবে কৃষকদের নতুন উপহার দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তিনি শহীদ মারুফ স্টেডিয়ামের সমাবেশস্থলে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি কৃষকদের হাতে ডিজিটাল ‘কৃষক কার্ড’ তুলে দেবেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে সঙ্গে রয়েছেন তার উপদেষ্টা রুহুল কবির রিজভী। নতুন বছরের সূচনালগ্নে দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এসে পৌঁছালে স্থানীয় জনতা ও কৃষকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এই সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রী টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকার বাসিন্দাদের মাঝে ডিজিটাল ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি প্রণোদনা, সার-বীজ বাবদ ভর্তুকি এবং অন্যান্য আর্থিক সহায়তা পাবেন। এটি দেশের কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা শহর ও স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চার স্তরের কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এই সমাবেশের মধ্য দিয়ে দেশের প্রতিটি কৃষকের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সরকারের লক্ষ্যমাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী: উদ্বোধন করলেন কৃষক কার্ড

সর্বশেষ আপডেট ১২:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬