ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 83

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানির দাম এক লাফে বেড়ে, বিমান সেক্টরে নতুন চ্যালেঞ্জের সতর্কতা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে জেট ফুয়েলের মূল্য সর্বাধিক ৮০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

মঙ্গলবার কমিশনটি নতুন দাম ঘোষণা করে, যা অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা হয়েছে। এর অর্থ, লিটারপ্রতি প্রায় ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ বৃদ্ধি। মাসের শুরুতে যা লিটারে বেড়েছিল ১৭ টাকা।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে ১.৩২১৬ ডলারে উন্নীত করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

এই পরিবর্তন কার্যকর হবে আগামী ২৪ মার্চ মধ্যরাত থেকে। কমিশনের জরুরি জুম সভায় পদ্মা অয়েল ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বৃদ্ধি

সর্বশেষ আপডেট ০৪:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬