ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেট ফুয়েলের দাম আরও বাড়ল, আকাশ পথে খরচ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 163

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে উড়োজাহাজের জেট ফুয়েলের দাম বৃদ্ধি করেছে। আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এই নতুন রেট।

অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারপ্রতি দাম ২০২.২৯ টাকা থেকে ২২৭.০৮ টাকা হয়েছে। আন্তর্জাতিক রুটে শুল্ক ও মূসকমুক্ত লিটারপ্রতি দাম ১.৩২১৬ ডলার থেকে ১.৪৮০৬ ডলারে নির্ধারিত হয়েছে।

গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে দাম এক লাফে ৮০ শতাংশ, আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ বেড়ে গিয়েছিল। চলমান ইরান যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এই বৃদ্ধি ত্বরান্বিত করেছে।

৮ মার্চেও অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি ৯৫.১২ টাকা থেকে ১১২.৪১ টাকা এবং আন্তর্জাতিক রুটে ০.৬২ ডলার থেকে ০.৭৩৮৪ ডলারে দাম উঠেছিল।

এয়ারলাইনস বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি ব্যয়ের এই ধারাবাহিক বৃদ্ধির প্রভাব সরাসরি ভাড়ায় পড়তে পারে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটেই পরিচালন ব্যয় বেড়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর জন্য নতুন চাপ তৈরি করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেট ফুয়েলের দাম আরও বাড়ল, আকাশ পথে খরচ বাড়ছে

সর্বশেষ আপডেট ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬