শিরোনাম
জেটির নিচে মিলল ইজিবাইক চালকের লাশ
সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
- সর্বশেষ আপডেট ১২:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / 196
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর গ্রামের একটি জেটির নিচ থেকে মোহাম্মদ সোহেল নামে এক টমটম (ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) সকালে রশিদনগরের জেটি রাস্তার বিল সংলগ্ন নালায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তৈয়বুর রহমান।
নিহত মোহাম্মদ সোহেল সদরের পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার মোজাম্মেলের ছেলে। তিনি পেশায় একজন টমটম (ইজিবাইক) চালক ছিলেন।
ওসি তৈয়বুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।




































