ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ফেরেশতাদের দল নয়: শফিকুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 187

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, তাই দলটির নেতাকর্মীদেরও ভুল-ত্রুটি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তবে অন্যায় প্রমাণিত হলে সংশোধন, আর গুরুতর অপরাধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলার রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরাও মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। তবে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।’

তিনি বলেন, দলের কারও অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, যারা নৈতিকতার কথা বলেন, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। সহনীয় মাত্রার ভুল হলে সংশোধনের সুযোগ থাকবে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকবে না বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত ফেরেশতাদের দল নয়: শফিকুর

সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬