ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 174

আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তি মোহাম্মদ ছরওয়ারে আলম, যিনি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পর ন্যায়বিচার প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, হ্যাক হওয়া তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে- এতে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এ ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত হবে।

ধন্যবাদ জানিয়ে এই পোস্ট করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে সাইবার অপরাধ দমন এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনের কঠোর প্রয়োগ অত্যন্ত জরুরি। দোষীদের শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অনেকেই এ ধরনের অপরাধে জড়াতে সতর্ক হবে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনার মাধ্যমে সংশ্লিষ্টদের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত তৈরি হবে- এমন প্রত্যাশাও জানান জামায়াত আমির।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রশংসার দাবি রাখে।

উল্লেখ্য, গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। পরে সেখানে তার নাম ব্যবহার করে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়, যার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে জামায়াতের সাইবার টিম দ্রুত অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে এবং ওই পোস্ট মুছে ফেলে। পরে দলটির পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সাইবার হামলা ছিল এবং জামায়াত আমিরের নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছিল।

যদিও পরে এই ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য আসে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: আটক ১

সর্বশেষ আপডেট ০২:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬