ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপার পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০১:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 209

গাইবান্ধার সাঘাটায় পাঁচ শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সাবেক ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ডাকবাংলা বাজারের পাশে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাপার পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান

সর্বশেষ আপডেট ০১:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬