ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 95

প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো এক মঞ্চে দাঁড়াতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদারি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। দেশে-বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত একটি শক্তি আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘পতিত, পরাজিত ও বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ২০২৪ সালের মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশকে আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। জনগণ পতিত ফ্যাসিবাদী দলকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।

এদিকে সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আলোচনায় এ সমস্যার সমাধান হয়েছে। কর্মীদের যাতায়াতের খরচের সামান্য কিছু অংশ বহন করতে হতে পারে। তবে প্রায় বিনা খরচেই ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া ঢাকা শহরের ৫০টি স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী দুই মাসের মধ্যে এসব সিগন্যাল কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৯:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬