শিরোনাম
জরুরি বৈঠকে জামায়াত জোট

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 69
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। দলীয় আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়।
দলীয় সূত্র জানায়, বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। তিনি বলেন, বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
দলীয় নেতাদের ধারণা, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় কৌশল নির্ধারণ এবং সাংগঠনিক বিষয়গুলো বৈঠকের আলোচ্যসূচিতে গুরুত্ব পেতে পারে।
Tag :
#জরুরি #বৈঠক #জামায়াত#































