ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
  • সর্বশেষ আপডেট ১২:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 161

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১ মার্চ) রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেক এর মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল বাকি তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ লেগেই থাকতো। বিভিন্ন অজুহাতে বাকি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতো, টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। একই ভাবে গতকাল শনিবার বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেয়। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে তা খালেদা বিবিকে ফেরৎ দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সাথে ঘরে প্রবেশ করে। পরে রাত আনুমানিক তিনটার দিকে সাহরী খাওয়ার জন্য তাদের বাসায় থাকা মৌসুমী কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে সে দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায় পরে রুমে এসে খালেদা বিবি কে গলায় ওরনা প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে গ্রামবাসীরা ছোট আসে এবং খালেদার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করে। পরবর্তীতে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার ওসি তদন্ত দীপেন্দ্র নাথ জানান, ঘরের ভিতর খালেদা বিবিকে ওড়না প্যাচানো অবস্থায় পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন

সর্বশেষ আপডেট ১২:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬