ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৬:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 140

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসপি মাসুদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের চলাচল ও তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি এক রিকশাচালকের সঙ্গেও কথা বলেন।

রিকশাচালক জানান, এলাকায় বসবাসের পাশাপাশি তিনি গরু পালন ও চাষাবাদ করতে পারেন। র‍্যাবের অভিযান শুরুর পর থেকে অপরিচিত লোকজনের আনাগোনা কমে গেছে বলেও জানান তিনি।

এ সময় এসপি মাসুদ স্থানীয়দের উদ্দেশে সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। তিনি জানতে চান, এলাকায় সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আসা-যাওয়া করে কি না এবং ‘জামাই ফারুক’ নামে কাউকে চেনেন কি না। সন্ত্রাসীদের বিষয়ে কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেন তিনি।

অভিযানকালে এসপি মাসুদ বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরিবারের সদস্যদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তারা কী করেন, সে বিষয়েও জানতে চান। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

সর্বশেষ আপডেট ০৬:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬