ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাসে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 18

ফাইল ফটো

দেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন ছয় মাসে দেশে অন্তত ৮৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ৪৭ জন মেয়ে, ৩৬ জন ছেলে এবং ৩ জন শিশুর পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য ২০২৫ সালে পুরো বছরে মোট শিশুহত্যা হয়েছিল ১২৪ জন। ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়সীমায় ৩৩৬ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১২৭ জন মেয়ে, ২৪ জন ছেলে এবং ১৮৫ জনের লিঙ্গ পরিচয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ২০২৫ সালে পুরো বছরে যৌন নির্যাতনের শিকার হয়েছিল ৩০৮ জন শিশু।

বুধবার (২৮ জুন) এক বিবৃতিতে ”শিশুরাই সব” নামে একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশে সংঘটিত শিশুহত্যা ও যৌন নির্যাতনের ঘটনাবলি নিয়ে এটি প্রস্তুত করা হয়েছে। জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা শিশুর পরিচিত ব্যক্তি, যেমন; পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী বা শিক্ষক। উল্লেখযোগ্য সংখ্যক ঘটনা ঘটেছে ঘর বা পারিবারিক পরিবেশে।

শিশুরাই সব” বলেছে, আপনার পত্রিকায় এই প্রতিবেদনটি নিয়ে খবর প্রকাশিত হলে বিষয়টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাবে এবং শিশু সুরক্ষা জোরদারে পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছয় মাসে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬

সর্বশেষ আপডেট ০৬:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬