ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর, বিএনপি নেতাকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০১:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 122

চাঁদার দাবিতে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, চাঁদার দাবিতে মারধরের মতো অভিযোগ দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংগঠনের দৃষ্টিগোচর হয়। নোটিশ দেওয়ার পর অভিযুক্ত বিএনপির নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মির্জাগঞ্জের সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাস (৫০) অভিযোগ করেন, তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন জয়নাল আবেদীন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কলেজপড়ুয়া ছেলে ঋত্বিক দাস মাদকের সঙ্গে জড়িত- এমন অভিযোগ তুলে বিভিন্নভাবে হয়রানি করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জয়নাল আবেদীনকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর, বিএনপি নেতাকে নোটিশ

সর্বশেষ আপডেট ০১:২৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬