চরফ্যাশনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত
- সর্বশেষ আপডেট ০১:৩৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 58
ভোলার চরফ্যাশন ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় জুলাই নিহত পরিবারের সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেডিকেল অফিসার ডা আশরাফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাহার উদ্দিন, শশীভূষণ থানার ওসি ফিরোজ আহম্মেদ, দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মো নুরনবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এনজিও সুশীলনের কর্মকর্তা বুলবুল আহমেদ।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।




































