ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 63

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা বহাল থাকার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে যাওয়া নেতানিয়াহুর এ সফর ঘিরে নতুন করে আলোচনায় এসেছে গাজা যুদ্ধ ও তার বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ।

ইসরায়েলের আরবি ভাষার সরকারি প্রচারমাধ্যমের এক্স অ্যাকাউন্টে জানানো হয়, ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে এটি হবে তার সপ্তম বৈঠক। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা হয়েছে।

তবে এই সফরের সময় নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানার বিষয়টিও সামনে এসেছে। ২০২৪ সালের নভেম্বরে গাজায় সামরিক অভিযানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

আইসিসির সদস্য দেশগুলোর জন্য এই পরোয়ানা কার্যকর করার বাধ্যবাধকতা থাকলেও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং দেশটি আদালতের এখতিয়ারও স্বীকার করে না।

এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেফতারের আবেদন জানিয়েছেন। তার এই অবস্থানও সফর ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও বাড়িয়েছে।

গাজা যুদ্ধ, বেসামরিক মানুষের হতাহতের ঘটনা এবং আন্তর্জাতিক আইনের অভিযোগকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে চাপ অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

সর্বশেষ আপডেট ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬