ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুম-হত্যা মামলায় সাবেক এমপি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ১২:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 35

গুম-হত্যা মামলায় সাবেক এমপি কারাগারে

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। তবে এদিন তার রিমান্ড চাওয়া হবে কি না, তা জানা যায়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় পঞ্চগড়ে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন তার বাবা মনু মিয়া। মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যার অভিযোগের মামলা ছাড়াও বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মুক্তার বিরুদ্ধে আরও ১২টি মামলা রয়েছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল মুক্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে হাজির করার পর বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুম-হত্যা মামলায় সাবেক এমপি কারাগারে

সর্বশেষ আপডেট ১২:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬