ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাদ্দাফির পর ছেলে সাইফ আল-ইসলাম নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 109

গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম।

লিবিয়ার প্রাক্তন শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে নিহত হয় বলে জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা।

তার আইনজীবী খালেদ আল-জাইদি এবং রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান সামাজিক মাধ্যমে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে সাইফকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

সাইফ গাদ্দাফি ছিলেন তার বাবার মৃত্যুর পর লিবিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়ার অন্যতম প্রধান ব্যক্তি। ২০১১ সালের অভ্যুত্থানের পরে তিনি গ্রেফতার হন, পরে মুক্তি পান। এরপরও রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করেন, তবে মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার কারণে ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতা বাতিল হয়।

সাবলীল ইংরেজিভাষী ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের প্রাক্তন ছাত্র সাইফ গাদ্দাফি একসময় লিবিয়ার পশ্চিমাপন্থি গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত ছিলেন। তিনি দেশের নীতিনির্ধারণে বাবার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এছাড়া ১৯৮৮ সালের লকারবি বিমান বিস্ফোরণের ক্ষতিপূরণ বিষয়ে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন।

সাইফ গাদ্দাফি লিবিয়ার সাবেক একনায়ক পরিবারের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী সন্তান হিসেবে বিবেচিত হতেন। তার বাবা মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালের অভ্যুত্থান পর্যন্ত চার দশকের বেশি সময় দেশ শাসন করেন। সাইফ গাদ্দাফির হত্যার ঘটনায় লিবিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তদন্ত শুরু করেছে।

রিপোর্টগুলোতে বলা হয়েছে, এখনো স্পষ্ট নয় কে বা কারা এ হামলা চালিয়েছে এবং নিহত হওয়ার সময়ের পরিস্থিতি কী ছিল। তবে আন্তর্জাতিকভাবে এই ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ সাইফ দীর্ঘ সময় ধরে লিবিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাদ্দাফির পর ছেলে সাইফ আল-ইসলাম নিহত

সর্বশেষ আপডেট ০২:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬