গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে যায়নি: ফখরুল
- সর্বশেষ আপডেট ০৫:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 16
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো এক পথে হাঁটেনি এবং ভবিষ্যতেও তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়; বরং এটি একটি উদার গণতান্ত্রিক দল, যা বিভিন্ন মত ও পথকে ধারণ করার চেষ্টা করে।
তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও বাস্তবে অনেক ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, বিশেষ করে মালিকপক্ষের সিদ্ধান্তে সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনা বাড়ছে।
বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে, যা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক সংগঠন ও জাতীয় প্রেস ক্লাবের নেতারাও।































