শিরোনাম
খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 161
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ তথ্য আজ মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচনে লড়বেন।
নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার এক দিনের মধ্যেই এই তথ্য প্রকাশ করেছে এনসিপি।





























