ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ডোনাল্ড ট্রাম্প

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 113

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‌‘সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি। তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।’

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এই মন্তব্যে ধারণা করা হচ্ছে, তিনি ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির মৃত্যুতে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডোনাল্ড ট্রাম্প

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি

সর্বশেষ আপডেট ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬