খাগড়াছড়ি দীঘিনালায় বৈ-সা-বি উৎসব শুরু

- সর্বশেষ আপডেট ০৬:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 136
৭ এপ্রিল ২০২৬ বিকাল ৫টায় দীঘিনালায় প্রাচীন নাদেঙ খেলা দিয়ে বৈ-সা-বি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
উৎসব সঞ্চালনা করেন ৪নং দীঘিনালা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শাক্য মনি চাকমা। সভাপতিত্ব করেন বাবুচন্দ্র রঞ্জন চাকমা। বিশেষ অতিথি ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।
মঞ্চে উপস্থিত ছিলেন দীপুলাক্ষ চাকমা, ধনপাদা মৌজা হেডম্যান যুব লক্ষন চাকমা ও ৪ নং ইউনিয়ন পরিষদের অন্যান্য গণ্যমান্যরা।
বক্তব্যে বলা হয়, বৈ-সা-বি উৎসব পার্বত্য চট্টগ্রামসহ বিদেশেও পাহাড়ি জাতিগোষ্ঠীর মধ্যে উদযাপিত হয়। সবাই মিলেমিশে উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহ্বান জানানো হয়।
উদালবাগান খোলা মাঠে ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। সার্বজনীন বৈ-সা-বি উদযাপন কমিটির উদ্যোগে মেলায় থাকবে নানা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
#বৈসাবি #দীঘিনালা #খাগড়াছড়ি #পাহাড়ীউৎসব #নাদেঙখেলা #সংস্কৃতিকমেলা































