ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় এলে মধু খাওয়াবে না মানুষ বুঝেছে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 207

চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বিগত সময়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “এরা নতুন করে আবার ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে, মানুষ বুঝে গেছে। এখন পরিবর্তন প্রয়োজন।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডায়  এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুনভাবে একটি বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের হারানো আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।

তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা ইসলামের পক্ষে। দেশের মানুষ বুঝতে পেরেছে, আগের শক্তি আবার ক্ষমতায় এলে তাদের কল্যাণে কোনো পরিবর্তন হবে না।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালুর জোর দাবি জানান। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, সরকার চাইছে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিতে, যা জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে প্রতিনিধিরা সংসদে যাবে এবং জনগণ ৮০ শতাংশ এই পদ্ধতি চায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষমতায় এলে মধু খাওয়াবে না মানুষ বুঝেছে: চরমোনাই পীর

সর্বশেষ আপডেট ০৬:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫