ক্রীড়া খাতে বাজেট বাড়ল ৭৮২ কোটি টাকা

- সর্বশেষ আপডেট ০৯:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 181
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৭৮২ কোটি টাকার বেশি।
আরও পড়তে পারেন
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য মোট ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে উন্নয়ন খাতে ১ হাজার ৫৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং পরিচালন খাতে ১ হাজার ৮ কোটি ৭৬ লাখ টাকা রাখা হয়েছে।
গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৮০৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। সে হিসাবে এবার বাজেট বেড়েছে ৭৮২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা।
প্রস্তাবিত বাজেটে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ৩০০ ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান, ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ এবং ১০ জেলার স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া সহযোগিতা বাড়াতে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ ৮টি খেলাকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
সারা দেশ থেকে এ কর্মসূচিতে ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। তাদের জন্য আগামী অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965




































