ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টার ফাইনালে নেইমারের সান্তোস

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 38

কোয়ার্টার ফাইনালে নেইমারের সান্তোস

কোপা ডু ব্রাজিলের শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় লেগে দারুণ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সান্তোস। নেইমারের অসাধারণ অ্যাসিস্ট থেকে বদলি খেলোয়াড় রনির করা একমাত্র গোলে রেমোকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে দলটি।

বুধবার (৫ আগস্ট) ব্রাজিলের এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে ২8 মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেমোর ডিফেন্ডার মার্লন, ফলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় স্বাগতিকদের।

বিরতির পর ৪৬ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন আনেন সান্তোস কোচ কুকা। মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাও। বদলেই বদলে যায় ম্যাচের চিত্র। ৭৪ মিনিটে নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে সান্তোসকে এগিয়ে দেন রনি। শেষ পর্যন্ত সেই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ম্যাচে বলের দখলে ৬৯ শতাংশ সময় ছিল সান্তোসের। তারা ১৬টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে রেমো ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি।

প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে ১-০ ব্যবধানে জিতে ১-০ সমষ্টিগত (অ্যাগ্রিগেট) ব্যবধানে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সান্তোস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কোয়ার্টার ফাইনালে নেইমারের সান্তোস

সর্বশেষ আপডেট ১২:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬