কৃষক ও ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতির শক্তি: প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৭:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 143
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেশেই মূল্যস্ফীতি বাড়াবে না; বরং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। জাতীয় সংসদে প্রথমবারের মতো এমপিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আকতার হোসেনের (রংপুর ৪) প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, কার্ড কতজনের কাছে পৌঁছাবে, বাজেট কত—এগুলো এখনই চূড়ান্তভাবে বলা সম্ভব নয়। বরং এটি পর্যায়ক্রমিকভাবে দেওয়া হবে। প্রতি মাসে আরও বেশি নারী ফ্যামিলি কার্ড এবং পুরুষ কৃষক কার্ড বিতরণ করা হবে।
তিনি ব্যাখ্যা করেন, “এটি একবারে সবকিছুর জন্য সম্ভব নয়; তাই বাজেট অনুযায়ী ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে। টাকা ছাপানো হচ্ছে না, সেজন্য মূল্যস্ফীতির কোনো আশঙ্কা নেই।”
প্রধানমন্ত্রী আরও বলেন, এই টাকা দেশের ভেতরেই খরচ হবে। নারী ও কৃষকরা তা পড়াশোনা, খাদ্যব্যবস্থা বা ছোট ব্যবসায় ব্যবহার করবেন। ফলে অর্থ স্থানীয় অর্থনীতিতে প্রবাহিত হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বাজারে চাহিদা বাড়বে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, “যদি কোনো নারী স্থানীয় দোকান থেকে পণ্য কিনে, তাহলে দোকানের বিক্রি বাড়বে, আয় বাড়বে, নতুন কর্মচারী নিয়োগ সম্ভব হবে। এতে অর্থনীতি আরও গতিশীল হবে।”
তারেক রহমান বলেন, দেশের ৭০–৮০ শতাংশ মানুষ স্থানীয় শিল্পের পণ্য ব্যবহার করেন। তাই এই উদ্যোগ স্থানীয় শিল্পকেও সমর্থন দেবে। তিনি আশাবাদী, আগামী তিন থেকে পাঁচ বছরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
































