শিরোনাম
কালোবাজারিদের জন্য কড়া হুঁশিয়ারি ধর্ম মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 302
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ রমজান মাসে বাজারে অস্থিরতা বা কালোবাজারি করলে তাদের “বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে” বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কায়কোবাদ বলেন, “যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলি, দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে গেলে কখনো শান্তি স্থায়ী হবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী জনগণের কল্যাণ ছাড়া কিছু বোঝেন না।”
তিনি আরও বলেন, “রমজান পবিত্র মাস। এই মাসে দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করা উচিত যাতে আল্লাহ আমাদের হেদায়েত করুন এবং আমরা আল্লাহর হুকুম অনুযায়ী দেশের দায়িত্ব পালন করতে পারি।”
































