ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 8

বাংলাদেশের মানুষ ও সরকার কোনোভাবেই কাঁটাতারের ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, দেশের স্বার্থে যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে বাংলাদেশ স্পষ্ট অবস্থান নেবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, অতীতে সীমান্তে গুলি করে হত্যা কিংবা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো যে ঘটনাগুলো ঘটেছে, ভবিষ্যতে সেই পরিস্থিতি মেনে নেওয়া হবে না। বাংলাদেশ আর আগের মতো নীরব দর্শক হয়ে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সংলাপ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। তবে আঞ্চলিক শান্তি রক্ষার পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির সুযোগ যেন তিনি না পান, সে বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন নিয়ে মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ। কেন্দ্রীয় সরকারের সঙ্গেই দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহত থাকবে।

চীন সফর প্রসঙ্গে তিনি জানান, সফরটি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে তিস্তা ইস্যুতে অগ্রগতি হয়েছে এবং চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ দেখিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: হুমায়ুন কবির

সর্বশেষ আপডেট ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬