ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় মেসি, একই মঞ্চে শাহরুখ

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:২১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 775

কলকাতা পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে বিশেষ ফ্লাইটে ভারতে পা রাখেন এলএমটেন। মেসির সফরসঙ্গী হয়ে কলকাতায় এসেছেন তার ক্লাব সতির্থ লুইস সুয়ারেজ ও ডি পলও।

জানা গেছে, রাত আড়াইটায় কলকাতায় অবতরণ করে মেসিকে বহনকারী ফ্লাইট। প্রায় ১৪ বছর পর ভারতে গেলেন মেসি। বিমানবন্দরে এই ফুটবল তারকাকে দেখতে ছিলো উপচে পড়া ভিড়।

সূচী বলছে, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা নাগাদ হোটেলে স্পনসরদের একটি অনুষ্ঠান রয়েছে মেসির। এরপর সকাল ১০টা নাগাদ তার যুব ভারতীতে যাওয়ার কথা।

সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘গোট কনসার্টে’ অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। দেখার কথা মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ।

একইদিন লেক টাউনে নিজের স্ট্যাচু উদ্বোধনের কথা ছিলো লিওর। তবে নিরাপত্তাজনিত কারণে হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন ফুটবলের রাজপুত্র।

এদিকে রাতে কলকাতায় পৌঁছেছেন বলিউড কিং শাহরুখ খানও। মেসির সঙ্গে একই মঞ্চে প্রথমবারের মত উঠবেন এসআরকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলকাতায় মেসি, একই মঞ্চে শাহরুখ

সর্বশেষ আপডেট ১১:২১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫