ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ৩ ইউনিটে উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই (চট্টগ্রাম)
  • সর্বশেষ আপডেট ১২:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 164

তাপদাহে শুকিয়ে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি। ফলে হ্রদের পানির ওপর নির্ভরশীল কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ৩টি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। বাকি ২টি ইউনিটের প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল পৌনে দশটায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রের সবগুলো ইউনিট সচল থাকলেও পানির অভাবে ৩টি ইউনিট চালানো সম্ভব হচ্ছে না। পানি স্বল্পতার কারণে ৫টি ইউনিটের মধ্যে ২ ইউনিটের প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রের সবকটি ইউনিট চালু অবস্থায় ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে ৩ ইউনিটে উৎপাদন বন্ধ

সর্বশেষ আপডেট ১২:০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬