ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলপি গ্যাসের দাম বাড়ানোর নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 383

এলপি গ্যাসের দাম বাড়ল

রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তারা বর্তমান দামের সঙ্গে ৪১০ টাকা যোগ করে নতুন মূল্য ১২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে।

কোম্পানিটির দাবি, বেসরকারি খাতের তুলনায় রাষ্ট্রীয় এলপিজির দাম কম হওয়ায় বাজারে ক্রসফিলিংয়ের প্রবণতা বাড়ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই মূল্য সমন্বয়ের প্রস্তাব পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তাঁর ভাষ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মূল্য নির্ধারণ কমিটির সুপারিশ অনুসারেই এই আবেদন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে একই সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল কোম্পানিটি।

তখন যুক্তি হিসেবে ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ের পরিবহন ব্যয় এবং পরিচালন খরচ বৃদ্ধির কথা বলা হয়েছিল। তবে সেই প্রস্তাব শেষ পর্যন্ত অনুমোদন পায়নি; বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তা নাকচ করে দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এলপি গ্যাসের দাম বাড়ানোর নতুন প্রস্তাব

সর্বশেষ আপডেট ০৩:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬