ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজি সংকটের নেপথ্যে মুনাফার খেলা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 211

এলপিজি

বাজারে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে কয়েকটি এলপিজি অপারেটর বড় ধরনের মুনাফা করার চেষ্টা করছে বলে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে জানানো হলে শনিবার সচিবালয়ে দেশের এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) নেতাদের সঙ্গে বৈঠক করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে বাণিজ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের এলপিজি মজুতের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন সরকারি সংস্থা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে বলা হয়, দেশে চাহিদা অনুযায়ী এলপিজি আমদানি হয়েছে। তাহলে বাজারে সংকট কেন এবং কেনই বা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে; লোটাব নেতাদের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে লোটাব নেতারা জানান, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেড়েছে। এ কারণে দেশের বাজারে দাম কিছুটা বাড়ানো হলে সরবরাহ পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরতে পারে। তবে বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি জ্বালানিমন্ত্রী।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রোববার থেকেই এক লাফে এলপিজির দাম বাড়ানোর পক্ষে কয়েকটি অপারেটর। তাদের দাবি, দাম বাড়ানো হলে আমদানি কার্যক্রমে সুবিধা হবে। বিইআরসি তাদের প্রত্যাশা অনুযায়ী দাম বাড়াচ্ছে না; এমন অভিযোগও বৈঠকে তোলা হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, ২২ সেপ্টেম্বরের পর থেকেই বাজারে এলপিজির সংকট তীব্র হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও কোথাও কোথাও তা আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি আমদানির ব্যয় কিছুটা বেড়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু অপারেটর এলপিজি মজুত করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি এলপিজি অপারেটর আগেভাগে তাদের ট্যাংকারে গ্যাস মজুত করেছে। আবার কিছু জাহাজ ৩০ সেপ্টেম্বরের আগে বঙ্গোপসাগরের সীমার কাছে এলপিজি নিয়ে অবস্থান করছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এলপিজি মজুতের অভিযোগ অস্বীকার করেছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি বলেন, মেঘনা গ্রুপের ফ্রেশ এলপিজি মজুত করা হয়নি। বরং সেপ্টেম্বরে আগের তুলনায় কম এলপিজি আমদানি করা হয়েছে, যার প্রমাণ এনবিআরের নথিতেও রয়েছে। সংকট কাটাতে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আরও বেশি এলপিজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ওমেরা পেট্রোলিয়ামের চেয়ারম্যান আজম জে চৌধুরীও এলপিজি মজুতের অভিযোগ অস্বীকার করেছেন। শনিবার রাতে তিনি বলেন, ওমেরাসহ কয়েকটি কোম্পানি এলপিজি মজুত করেছে; এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও তা সঠিক নয়। বাজারে সংকট কাটাতে সরবরাহ বাড়ানো প্রয়োজন। তার মতে, এলপিজির দাম বাড়ানো হলে কোম্পানিগুলোরও ক্ষতি হবে, কারণ দাম বেশি হলে গ্রাহকের ব্যবহার কমে যায়।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রতি মাসে দেড় লাখ টনের বেশি এলপিজি ব্যবহার হয়। এর প্রায় ৯৮ শতাংশই বেসরকারি কোম্পানিগুলো আমদানি করে। দেশে প্রায় ২৯টি এলপিজি কোম্পানি সক্রিয় থাকলেও বাজারের বড় অংশ ১২ থেকে ১৪টি কোম্পানির নিয়ন্ত্রণে। সেপ্টেম্বরে ১০টি কোম্পানি এলপিজি আমদানি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিইআরসির তথ্য অনুযায়ী, আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এলপিজি আমদানি হয়েছিল। সেপ্টেম্বরে প্রায় একই পরিমাণ এলপিজি দেশে এসেছে।

গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের এলপিজি বাজারের ৬৮ শতাংশ সরবরাহ করে চারটি কোম্পানি; ওমেরা পেট্রোলিয়াম, পেট্রোমেক্স, মেঘনা ও যমুনা স্পেসটেক। এ ছাড়া বিএম এনার্জি ৮ শতাংশ, ইউনাইটেড আইগ্যাজ ৭ শতাংশ, ডেল্টা ৪ শতাংশ এবং জেএমআই ও প্রিমিয়াম এলপিজি ৩ শতাংশ করে সরবরাহ করে।

সেপ্টেম্বরে সবচেয়ে বেশি এলপিজি আমদানি করেছে ইউনাইটেড আইগ্যাজ; প্রায় ২৩ হাজার ৫০০ টন। আগস্টে কোম্পানিটির আমদানির পরিমাণ ছিল প্রায় ১২ হাজার টন। এরপর যমুনা স্পেসটেক প্রায় ২১ হাজার টন, বিএম এনার্জি ১৮ হাজার ২৫২ টন, ওমেরা প্রায় ১৪ হাজার ৫০০ টন এবং মেঘনা গ্রুপ প্রায় ১৩ হাজার ৪০০ টন এলপিজি আমদানি করেছে।

এদিকে বাজার পরিস্থিতি পর্যালোচনায় ১০ থেকে ১২টি কোম্পানির কাছে এলপিজি বিক্রির হিসাব চেয়েছে বিইআরসি। কমিশনের সচিব নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত চিঠিতে সেপ্টেম্বর মাসের প্রতিদিনের এলপিজি বিক্রির তথ্য চাওয়া হয়েছে। শনিবার পাঠানো চিঠিতে রোববারের মধ্যে এসব তথ্য জমা দিতে বলা হয়।

এলপিজির দাম বাড়ানোর বিষয়ে জ্বালানি বিভাগ ও বিইআরসি এনবিআর থেকে আমদানি-সংক্রান্ত নথিও সংগ্রহ করেছে। এসব নথি অনুযায়ী, সেপ্টেম্বরে এলপিজি আমদানিতে প্রতি টনে ১৮০ থেকে ২০০ ডলার প্রিমিয়াম খরচ হয়েছে। একই সময়ে সৌদি আরামকোর কনট্রাক্ট প্রাইসও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম নির্ধারণে এই সিপি প্রাইস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আন্তর্জাতিক বাজারের মূল্য, আমদানি ব্যয় এবং দেশের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে অক্টোবরের এলপিজির নতুন দাম নির্ধারণের কাজ করছে বিইআরসি। নিয়ম অনুযায়ী রোববার বিকেলে নতুন দাম ঘোষণা করার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এলপিজি সংকটের নেপথ্যে মুনাফার খেলা

সর্বশেষ আপডেট ০৩:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬